| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু, আইসিইউতে স্ত্রী-মেয়ে

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১০:৫৫:৪৭:পূর্বাহ্ন  |  ৩৫০ বার পঠিত
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু, আইসিইউতে স্ত্রী-মেয়ে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন (৫০) মারা গেছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার শ্বাসনালীতেও দাহজনিত ক্ষতি (ইনহেলেশনাল ইনজুরি) ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।

এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আঁখি আক্তার (৩০) দগ্ধ হন।

ডা. শাওন বিন রহমান জানান, দুর্ঘটনায় আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে হাসনাহেনা ও আঁখি আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪