| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৯:৩৩:২২:অপরাহ্ন  |  ২৫৪ বার পঠিত
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, লোকমান মানি এক্সচেঞ্জের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাই হওয়া ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার ছিল জানিয়ে ওসি কামরুজ্জামানা আরও বলেন, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লেগেছে।

স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪