| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ ১৭ বছর পর পদোন্নতি

অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ পরলেন ফারুক আহমেদ

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ২৩:৪৩:২০:অপরাহ্ন  |  ১৩১ বার পঠিত
অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ পরলেন ফারুক আহমেদ

স্টাফ রিপোর্টার: সদ্য পদোন্নতি পাওয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারাবাহিকতায় তিনি পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি পান। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন তিনি।

পরবর্তীতে ডিএমপি থেকে তাকে র‌্যাবে বদলি করা হয়। সর্বশেষ গত ৪ জুন সরকার তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি দেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪