| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, কেন্দ্রস্থল ভুটান

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০০:০৪:৪৯:পূর্বাহ্ন  |  ২০৮ বার পঠিত
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, কেন্দ্রস্থল ভুটান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভুটানে হলেও এর প্রভাব বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও ভুটানজুড়ে অনুভূত হয়। বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন টের পান বাসিন্দারা।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪