| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীসহ দেশের যে যে স্থানে ভূমিকম্প অনুভূত

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০২:২৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৩০ বার পঠিত
রাজধানীসহ দেশের যে যে স্থানে ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভুটানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎস ও অন্যান্য তথ্য এখনও ভূকম্পনবিদদের মাধ্যমে চূড়ান্তভাবে পর্যালোচনা করা হয়নি।

রাজধানী ঢাকার পাশাপাশি কুড়িগ্রাম, পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও চীনের বিভিন্ন এলাকাতেও এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪