| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৫:০০:৫৯:অপরাহ্ন  |  ২৫৩ বার পঠিত
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাতটি পৃথক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসব মামলার মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।

সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে নিম্ন আদালতে তার জামিন আবেদন খারিজ করা হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

এখন সাত মামলায় হাইকোর্টে তার জামিন আবেদন ঘিরে আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪