| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ফল প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৫:৩৯:০৬:অপরাহ্ন  |  ১৬৮ বার পঠিত
২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ফল প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম আধুনিকায়ন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা বিবেচনায় রেখে পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী বছর চারটি নতুন বিষয় কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে এবং ২০২৮ সাল নাগাদ সম্পূর্ণ নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এছাড়া শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে পুরো খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪