| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ উইকেটের নাটকে আবাহনীর ১২ রানের জয়

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০০:৪০:৫০:পূর্বাহ্ন  |  ১৪৭ বার পঠিত
শেষ উইকেটের নাটকে আবাহনীর ১২ রানের জয়

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাটকীয় এক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে প্রায় নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল গাজী গ্রুপ। তবে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আবাহনী।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২২১ রানে অলআউট হয় আবাহনী। দলের হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন ৬৬ এবং মেহরাব হোসেন ৪০ রানের ইনিংস খেলেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে আজিজুল হাকিম রনি ও মাহফিজুল ইসলাম তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সেখান থেকে দশম উইকেটে মোহাম্মদ রুবেল ও আজিজুল হাকিম রনি গড়ে তোলেন অবিশ্বাস্য প্রতিরোধ। তাদের জুটিতে জয়ের সম্ভাবনাও তৈরি হয়।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে। আজিজুল হাকিম রনিকে বোল্ড করে তিনি আবাহনীকে ১২ রানের নাটকীয় জয় এনে দেন। গাজীর হয়ে রনি ৪১, রুবেল অপরাজিত ৩৩ এবং ইমন ৩৪ রান করেন।

আবাহনীর বোলারদের মধ্যে মাহফিজুর রাব্বি তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান ইকবাল হোসেন ইমন, জিসান আলম ও নাঈমুর রহমান নয়ন।

এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল আবাহনী। একই দিনে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও, বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১৮ রানে হারায় তারা। অন্যদিকে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বর্তমানে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক—তিন দলেরই পয়েন্ট ১০ ম্যাচে ১৬। ফলে শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে এবারের শিরোপা ভাগ্য।

লিগের নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে হেড-টু-হেড ফলাফল বিবেচনায় আসবে। তাই শেষ ম্যাচে জয় পেলেই কোনো সমীকরণ ছাড়াই টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করতে পারে আবাহনী। অন্যদিকে প্রাইম ব্যাংক ও মোহামেডানও নিজেদের ম্যাচ জিতে ও অন্য ফলের ওপর নির্ভর করে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪