| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৫:৫০:৩৩:পূর্বাহ্ন  |  ৩৮২৬৬৩ বার পঠিত
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: রানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজ এলাকার কাছাকাছি। কম্পনের প্রভাব আশপাশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

এদিকে ফিলিপাইনে গতকাল আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিলেন। আকস্মিক এই দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শক্তিশালী কম্পনের ফলে বহু ভবন, স্থাপনা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিভিন্ন স্থানে ভবন ধস, মানুষের আতঙ্কিত ছুটোছুটি এবং উদ্ধার তৎপরতার দৃশ্য দেখা গেছে।

উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪