| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৬:১৫:৩৭:পূর্বাহ্ন  |  ৩৮২৪৫১ বার পঠিত
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে চালানো হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজনের মৃত্যু হয়েছে।হামলার ফলে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কয়েকটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

অন্যদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, শহরের পৃথক একটি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, এসব হামলা মূলত রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। উভয় পক্ষের নিয়ন্ত্রিত এলাকায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪