| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২৩:৫৫:৩৫:অপরাহ্ন  |  ১৯২৭ বার পঠিত
ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় তাদের টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, প্রয়োজন হলে ব্যাংকটিকে জরুরি তারল্য সহায়তা (ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট) দেওয়া হবে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস রয়েছে, যা আমরা আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োগ করব। ইসলামী ব্যাংকের জন্য যতটুকু জরুরি তারল্য সহায়তা প্রয়োজন হবে, আমরা তা দেব। ফলে আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন।

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মো. মোস্তাকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক পেয়েছিল। এর মধ্যে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির বোনাস, বদলি কিংবা পদোন্নতিসহ কোনো প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করেনি।

তিনি বলেন, ঈদুল আজহার আগে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করেন। একটি সিস্টেমিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিচালনার জন্য ন্যূনতম পাঁচজন সদস্য প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিকভাবে একজন সদস্য নিয়োগ দেওয়া হয়।

গভর্নর আরও জানান, ২০২৪ সালের জুলাইয়ে ইসলামী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) ছিল ৯৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে ৯৭ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা ৯২ শতাংশ। এ পরিস্থিতিতে ব্যাংকটির ব্যবস্থাপনাকে এডিআর কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪