| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী দলের উদ্দেশ্য দেশে অশান্তি তৈরি করা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৩:৪৩:০৮:অপরাহ্ন  |  ২৩০৮ বার পঠিত
বিরোধী দলের উদ্দেশ্য দেশে অশান্তি তৈরি করা
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে পুনঃখনন শুরু হল। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।

দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যারা বিভ্রান্তকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। দেশের জন্য যারা কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব।

তারেক রহমান বলেন, প্রতিবার বাজেট দেয়া হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। কিন্তু এবার বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪