| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৮:৩২:৫৪:অপরাহ্ন  |  ৪৯০৮ বার পঠিত
খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জুলাই তাকে দাফন করা হবে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন বলে তেহরান দাবি করে। তার মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য।

খামেনি তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানাজা উপলক্ষে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান, ধর্মীয় সমাবেশ ও রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকবে।

ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর মাশহাদ ইরানের অন্যতম প্রধান তীর্থস্থান। সেখানে ইমাম রেজার মাজার অবস্থিত, যা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত।  সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪