| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৪:৪৬:৪৩:পূর্বাহ্ন  |  ১৮৮১ বার পঠিত
দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন তিনি। তবে সেখানে অসৌজন্যমূলক আচরণ ও ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ না করে ফিরে আসেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় এবং বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এরপর প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণে অসন্তোষ প্রকাশ করেন এবং ভারতে না ঢোকার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, উপদেষ্টা জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করলেও তিনি সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিলেন। দিল্লিতে নামার পর তাকে নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় থাকার কারণে সাময়িকভাবে আটকে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-এর বরাত অনুযায়ী, তার নাম নিরাপত্তা পর্যবেক্ষণ তালিকায় থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তাকে আলাদাভাবে পরীক্ষা করে। পরে প্রশাসনিক অসঙ্গতি নিরসনের পর তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে দাবি করা হয়।

তবে ওই ঘটনার পর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতে প্রবেশ না করে অন্য রুটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার গভীর রাতে তিনি দেশে ফেরার পথে ছিলেন বলে সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে, যাদের বিরুদ্ধে ভারতবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে। ওই তালিকায় জাহেদ উর রহমানের নামও রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪