| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১২

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৫:৪৯:২৪:পূর্বাহ্ন  |  ২৬৯৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভিংয়ের জন্য ভাড়া করা একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর প্যাসিফিক অ্যারোস্পেস P-750 মডেলের বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে মোড় নেয়। এরপর মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে সেটি বিধ্বস্ত হয়।

বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা ১২ জনের সবাই নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা চালু ছিল না। ঘটনাটির তদন্ত করছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছেন কিনা তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪