| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১২:২৪:১৬:অপরাহ্ন  |  ৫০৫৭ বার পঠিত
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) অঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “রাতে তুলা শহরের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে এক বছর বয়সী শিশুও রয়েছে।”

হামলার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় বলে জানা গেছে।

এর আগে শুক্রবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সুজেমকা বসতিতে ইউক্রেনের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও দুইজন আহত হন বলে জানান ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোভালচুক।

একই দিনে রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তানে ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে তিনজন আহত হন।

এদিকে ইউক্রেনের ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ রেশনিং ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছে। পাশাপাশি কিছু খাদ্যপণ্যের ঘাটতিও দেখা দিয়েছে।

তবে মস্কো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো জ্বালানি সংকটের কথা অস্বীকার করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪