| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৮:২৪:২৭:অপরাহ্ন  |  ৩২৭৫ বার পঠিত
যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট কমাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক তৃতীয় দফার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এ সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দীর্ঘদিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকার সঙ্গে যুক্ত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালকে নগরীর অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে রাজধানীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪