| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০০:২৭:১৯:পূর্বাহ্ন  |  ১৫০৫ বার পঠিত
শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই বিধান বিশ্বাস জানান, বিনোদ ব্রিটিশ কাউন্সিলের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ছিলেন। তিনি সম্প্রতি এ লেভেল সম্পন্ন করেছেন। সোমবার রাতে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর শনির আখড়া এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ বিশ্বাস চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিতপুর গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪