| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১২:৪৬:৪৪:অপরাহ্ন  |  ৭৭৯ বার পঠিত
দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে চলা আলোচনা ও বিভ্রান্তির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি; বরং একটি নির্দিষ্ট স্থানে বসতে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সেখানে আমাকে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়নি। আমাকে শুধু একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। পরে আন্তরিকতার সঙ্গে যাওয়ার অনুরোধ জানানো হলেও আমি তা প্রত্যাখ্যান করি।

তিনি আরও বলেন, ওই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে তিনি ভারতে অবস্থান না করে দেশে ফিরে আসেন।

দিল্লি বিমানবন্দরে হেনস্থার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। যা বলা হচ্ছে, সেটি সঠিক নয়।

তার ভাষায়, সেখানে কোনো ধরনের আটক বা নির্যাতনের ঘটনা ঘটেনি; বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

এর আগে গত রোববার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি।

কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় বলে জানা যায়। পরে তিনি দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশে ফিরে আসেন। এই ঘটনা ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

এদিকে উপদেষ্টার ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হলেও এখনো ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪