| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলের অভিযোগে ১৩ জনের রিমান্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ০২:০১:১০:পূর্বাহ্ন  |  ৪২৪০ বার পঠিত
শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলের অভিযোগে ১৩ জনের রিমান্ড

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে ১৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামি মো. তাইবুর সাইফকে রিমান্ডে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে দাবি করেন, আসামিদের কেউ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং তারা সেদিন একসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখছিলেন।

রিমান্ডে যাওয়া ১৩ আসামি হলেন— মোতাহের হোসেন শুভ, মারুফুল ইসলাম, তানভীর আহম্মেদ সানী, ওয়ালিউল্লাহ ফারুক আদর, মো. সামির চৌধুরী লিয়ন, মো. ইমন আলী খান, মো. ইয়াছিন আরাফাত আবির, মো. সিফাত রহমান, ইয়ামিন আরাফাত নিহাদ, মো. নাজমুল সরকার, মো. আবির হোসেন, মো. তৌকির তারেক আয়াজ ও মো. হাবিবুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৬ মে বনানী নেভি হেডকোয়ার্টারের সামনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি মিছিল বের করা হয়। পরে ওই ঘটনায় আশিক তফাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তদন্তে ১৩ জুন একই এলাকায় একটি মাইক্রোবাস থেকে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংস্থার দাবি, গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও উৎখাতের উদ্দেশ্যে লিফলেট ও পোস্টার বিতরণ করছিলেন। অভিযানে শেখ হাসিনার ছবি সম্বলিত ২৪টি পিভিসি পোস্টার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার রহস্য উদঘাটন ও অর্থায়নের উৎস শনাক্তে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪