| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান হাজার হাজার মার্কিন সেনাকে উড়িয়ে দিয়েছে : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৩:২৬:৩১:অপরাহ্ন  |  ৮৪৩৫ বার পঠিত
ইরান হাজার হাজার মার্কিন সেনাকে উড়িয়ে দিয়েছে : ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলার ঘটনার দায় এড়াতে গিয়ে উল্টো তেড়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসের ওই প্রাণঘাতী হামলায় ১৭৫ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হওয়ার ঘটনাটি ‘ইচ্ছাকৃত নয়’ দাবি করে ট্রাম্প প্রশ্ন তুলেছেন, তারা (ইরান) যে হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কী হবে?

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

বুধবার ফ্রান্সের এভিয়ান-লে-বাইন্সে জি-৭ বৈঠকের ফাঁকে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস প্রতিনিধি জোলান কান্নো-ইয়ং মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধের প্রথম দিনে শতাধিক শিশু নিহতের ঘটনায় তাঁর প্রশাসনের কাউকে জবাবদিহির আওতায় আনা হবে কিনা।

এই প্রশ্নে তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, এখন এই সময়ে এসে এমন প্রশ্ন করাটা বেশ অদ্ভুত। কারণ আমরা অনেক আগের একটা বিষয় নিয়ে কথা বলছি। তবে ওই কাজ কেউ ইচ্ছাকৃতভাবে করেনি। এরপরই ইরানের দিকে আঙুল তুলে ট্রাম্প পাল্টা অভিযোগ করেন, ইরান যে হাজার হাজার মানুষকে হত্যা করল, গাড়ি বোমায় আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিল, সেটার কী হবে?

যুদ্ধে ভুলত্রুটি হতেই পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ মানেই নির্মমতা। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। আমি আগামীকালই এ সংক্রান্ত রিপোর্ট পেতে পারি। তবে এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করাই শ্রেয়, কারণ পেন্টাগন এটি তদন্ত করছে।

 সূত্র: স্কাই নিউজ

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪