সিরাজগঞ্জ প্রতিনিধি :
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারিদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক-সমমান সংযুক্ত করন, ১৪ তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারিরা।
মঙ্গলবার জেলার কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে ১০টা অবধি দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার সভাপতি আবু তালেবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মুন্নাফ ও উপজেলা শাখার সাধারন সম্পাদক মনোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কতৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারিদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক-সমমান সংযুক্ত করন, ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি অবিলম্বে পূরন করতে হবে। এই দাবি মানা না হলে সারাদেশের স্বাস্থ্য সহকারিরা আগামি দিনে বৃহৎ কর্মসূচি ঘোষনা করবে।#
.
রিপোর্টার্স২৪/এস