| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৫:০৫:২৫:অপরাহ্ন  |  ৪৮২ বার পঠিত
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাদকের ক্ষতিকর দিক ও এর সামাজিক প্রভাব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪