| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১০:০৮:০২:পূর্বাহ্ন  |  ৫৬১ বার পঠিত
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার(২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন এবং পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

রোববার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবজারভারের তথ্য অনুযায়ী স্টারমার সোমবার তার পদত্যাগের ঘোষণা দিয়ে ক্ষমতা ছাড়ার একটি সময়সূচিও প্রকাশ করতে পারেন।

গত কয়েক মাস ধরে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই চাপের মুখে ছিলেন স্টারমার। শুক্রবার সেই চাপ আরও বেড়ে যায়, যখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় লাভ করেন। এর ফলে তিনি লেবার পার্টির নেতৃত্বের জন্য আনুষ্ঠানিকভাবে স্টারমারের চ্যালেঞ্জার হওয়ার সুযোগ পান।

অবজারভারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য পদত্যাগ নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন স্টারমার। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা সোমবারের মধ্যেই তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছেন।

তবে গত শুক্রবার স্টারমার দৃঢ় অবস্থান নিয়েই বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাধ্যমে যেন দলকে বিভক্ত না করা হয়।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের বিজয় অর্জন করেছিল। কিন্তু ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তায় উল্লেখযোগ্য ভাটা পড়েছে। অনেক ভোটারের ধারণা, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুত তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি।

সূত্র: অবজারভার, রয়টার্স

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪