| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১২:২২:৩২:অপরাহ্ন  |  ১১৭৯ বার পঠিত
বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় নিজেদের সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে টিকিট প্রতি গড়ে ৫ শতাংশ হারে ভাড়া কমানো হয়েছে। পাশাপাশি জেট ফুয়েলের দাম আরও কমলে ভবিষ্যতে টিকিটের মূল্য পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ লিঙ্গম জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের এই পতনে বিমান খাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তার মতে, সাম্প্রতিক বৈশ্বিক কূটনৈতিক অগ্রগতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই শিল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকবে।”

আন্তর্জাতিক বাজারের তথ্যমতে, গত শুক্রবার সিঙ্গাপুরে জেট ফুয়েলের দাম প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে লেনদেন হয়েছে। যা গত মার্চে উত্তেজনার সময় রেকর্ড সর্বোচ্চ ২৪২ ডলারে পৌঁছেছিল।

তবে বর্তমান দাম কমলেও তা এখনো যুদ্ধপূর্ব সময়ের তুলনায় কিছুটা বেশি রয়েছে, যখন ব্যারেলপ্রতি দাম ছিল প্রায় ৮০ ডলারের কাছাকাছি।

বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারে এ ধরনের পরিবর্তন বিমান ভাড়া ও বৈশ্বিক ভ্রমণ খাতে সরাসরি প্রভাব ফেলে, যার সুফল বা চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে।


সূত্র: মিডল ইস্ট আই


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪