| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১২:৩৬:৪১:অপরাহ্ন  |  ১০৬০ বার পঠিত
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতারের শিল্পাঞ্চল রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন।

রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কারখানার ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে।

কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানিকারক দেশ। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান দেশটির জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল। এখানেই বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডসহ বেশ কয়েকটি বড় এলএনজি প্রকল্প অবস্থিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের নতুন একটি প্ল্যান্ট নির্মাণকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, কাজ শুরুর পরপরই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


সূত্র: রয়টার্স, এএফপি, ফার্স্টপোস্ট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪