| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরাইলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত : রাষ্ট্রীয় টেলিভিশন

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১০:০৪:৫৫:পূর্বাহ্ন  |  ১৬৮৬৬১২ বার পঠিত
ইসরাইলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত : রাষ্ট্রীয় টেলিভিশন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : মঙ্গলবার রাতে ইসরাইলের এক হামলায় ইরানের উত্তরাঞ্চলে এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন (আইআরআইবি) এই তথ্য জানিয়েছে।

এই ঘটনার কিছু পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। তেহরান থেকে এএফপি এই খবর জানায়।

আইআরআইবি জানিয়েছে, বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের, ইরানের উত্তরাঞ্চলের আসতানে-ই আশরাফিয়েহ শহরে পৈতৃক বাড়িতে হামলায় নিহত হয়েছেন।

আইআরআইবি আরো জানিয়েছে, মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। কয়েক দিন আগে তেহরানে তাদের বাড়িতে চালানো এক হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪