| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৩:৫৭:০৪:অপরাহ্ন  |  ৪০৭ বার পঠিত
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলা ও ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। এজন্য যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং খেলাধুলার বিকাশে বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করতে হবে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল করতে অলিম্পিকসহ বৈশ্বিক ক্রীড়া আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতামূলক মনোভাব ক্রীড়া উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন এবং বিশ্ব দরবারে দেশের মর্যাদা আরও সমুন্নত করবেন।

অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪