| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বাংলাদেশ ফার্স্ট’ যা কিছু অর্জন তা দেশের মানুষের: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৪:২৫:২৬:অপরাহ্ন  |  ৫৩৭ বার পঠিত
‘বাংলাদেশ ফার্স্ট’ যা কিছু অর্জন তা দেশের মানুষের: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সরকার ও সংসদ সদস্যদের দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, তাদের রাজনৈতিক দলের মূল দর্শনই হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম)। তিনি বলেন, নিজের রাজনৈতিক অবস্থান থেকে সবসময় দেশের স্বার্থ, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের কাছে ব্যক্তিগত কোনো স্বার্থের বিষয় নেই। দেশের জন্য যা কিছু ইতিবাচক অর্জন হয়েছে, সফল কোনো সফর বা উদ্যোগের মাধ্যমে যা কিছু পাওয়া গেছে, তার সবই বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি—এসবই জনগণের সম্মিলিত অর্জন। সরকারের দায়িত্ব হচ্ছে সেই অর্জনকে আরও এগিয়ে নেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাওয়া।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ প্রদানের জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থে ইতিবাচক মনোভাব ও সহযোগিতার এই সংস্কৃতি দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় সংসদের সব সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪