| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়েতে ১০০ জনের বেশি হলে অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৬:৫৯:৪২:অপরাহ্ন  |  ৬৪৬ বার পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি হলে অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

স্টাফ রিপোর্টার: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অথিতি হলে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়ে-শাদীতে আমরা দেখেছি, বৃত্ত ভৈরবের অশ্লীল প্রদর্শনীতে কি পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে। গায়ে হলুদের ক্যারোগ্রাফি দিয়ে নিত্য করার জন্য এক মাস পর্যন্ত ট্রেনিং নেওয়া হয়। এইসব অনুষ্ঠানে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়।

তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে। যা খায় তার অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয়টাকে বন্ধ করতে হবে’।

অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে একটা অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল যে, ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরা হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে।

এই সংসদ সদস্য আরও বলেন, যদি বিয়ে-শাদীতে বৃত্ত ভৈরবের এই ধরনের অশ্লীল প্রদর্শনীটা বন্ধ করা হয়, অপচয়টা বন্ধ করা হয় তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪