| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৪:১৩:১০:অপরাহ্ন  |  ৬৭৬ বার পঠিত
মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষের দাবি, দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুম্বাই পুলিশের তথ্যমতে, শুক্রবার (২৬ জুন) দক্ষিণ মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় আশুরার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করছিলেন ৩৯ বছর বয়সী ফাইয়াজ প্রেমজি নামের এক ব্যক্তি। তিনি এসব ক্যাপসুলকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে পরিচয় দিচ্ছিলেন।

পুলিশের দাবি, পরে তার কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০টি ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় এসব ক্যাপসুলে জিঙ্ক ফসফাইডের উপস্থিতি পাওয়া গেছে, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ক্যাপসুল গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

মুম্বাই পুলিশের উপকমিশনার জয়ন্ত মীনা জানান, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার উদ্দেশ্য ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তদন্ত চলছে। পুলিশ আরও দাবি করেছে, অভিযুক্ত অতিরিক্ত খালি ক্যাপসুল ও জিঙ্ক ফসফাইড সংগ্রহেরও চেষ্টা করেছিলেন।

স্থানীয় কয়েকজন নারী স্বেচ্ছাসেবকের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে ঘটনাটি দ্রুত পুলিশের নজরে আসে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযুক্ত একাই কাজ করেছেন নাকি এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে।

চিকিৎসকদের মতে, জিঙ্ক ফসফাইড মানবদেহে প্রবেশ করলে তা পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস উৎপন্ন করতে পারে এবং গুরুতর শারীরিক জটিলতা সৃষ্টি করতে সক্ষম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪