| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: মাসুদ পেজেশকিয়ান

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১১:১৬:৪৯:পূর্বাহ্ন  |  ৪৯৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: মাসুদ পেজেশকিয়ান
ছবির ক্যাপশন: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে ইরানও তাদের কথা রাখবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানকে কোনো হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা চুক্তির শর্ত মানলে, আমরাও নিজেদের প্রতিশ্রুতি পালন করব। তিনি কারও নাম উল্লেখ না করে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করে বলেন, অহেতুক অভিযোগ ও ভিত্তিহীন হুমকির জবাব ইরান যুক্তি দিয়ে এবং অত্যন্ত কঠোরভাবে দেবে।

এদিকে, পারমাণবিক বিষয়ে আলোচনার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। ইরানের একটি দলও সেখানে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক জেসন ক্যাম্পবেল জানান, আমেরিকার এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে সত্যিই আগ্রহী।

তবে দোহায় এখনই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে না। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কথার লড়াই চলতে থাকলেও এই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এগিয়ে যেতে পারে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪