| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলের দাম নিম্নমুখী

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১১:৩৪:৪৯:পূর্বাহ্ন  |  ৩২৩ বার পঠিত
তেলের দাম নিম্নমুখী

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।

এর আগের লেনদেনেও উভয় বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমেছিল, যা প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির সম্ভাবনা মধ্যপ্রাচ্যে সরবরাহ-ঝুঁকি কমতে পারে, এমন প্রত্যাশা তৈরি করায় আন্তর্জাতিক তেলের বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪