| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দামেস্কে ক্যাফেতে বোমা বিস্ফোরণ, নিহত ৫

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০৬:৪৮:৪১:পূর্বাহ্ন  |  ৩৭৮৩ বার পঠিত
দামেস্কে ক্যাফেতে বোমা বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এর দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণে নিহত পাঁচজন ছাড়াও আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর দামেস্কের গভর্নর মাহের মারওয়ান হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। যারা সিরিয়ার মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের ঘটনা রাষ্ট্রকে দুর্বল করতে পারবে না।

বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪