| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-মিসরের খেলা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ২১:৩১:৪৩:অপরাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-মিসরের খেলা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এখনও অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোয় দলটির প্রতিপক্ষ মিসর। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আফ্রিকার দলটির মুখোমুখি হবে মেসি বাহিনী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের ছেড়ে কথা বলবে না সালাহর দল।

শেষ ষোলো পর্যন্ত উঠতে প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় তারা। আর মিসর ১-১ গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে। রাউন্ড অব ৩২- এ টাইব্রেকার অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে মিসর।

এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ছয়টি দল। সোমবার রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। আর মঙ্গলবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে বেলজিয়াম।

এদিকে দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই টেলিভিশনে আর্জেন্টিনার এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসেও দেখা যাবে বিশ্বকাপের এই ম্যাচ।

টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। এজন্য নির্দিষ্ট ফি পরিশোধ করে মাইরবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪