| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপজয়ীদের জন্য এবার থাকছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ০১:৪৬:১৫:পূর্বাহ্ন  |  ৮৬৬৫৬ বার পঠিত
বিশ্বকাপজয়ীদের জন্য এবার থাকছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফার ইতিহাসে এই প্রথম বিশ্বকাপজয়ীদের জন্য এমন স্বীকৃতি চালু হচ্ছে।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে এই বিশেষ রিং তুলে দেওয়া হবে। পরে বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের জন্য নির্ধারিত ৩০টি রিং তাদের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য, আর বাকি ১ হাজার ৯৯৬টি ফিফার লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে।

বিশেষ নকশার এই রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের নাম ও পরিচিতি। প্রতিটি রিংয়ে থাকবে পৃথক সিরিয়াল নম্বর, ব্যক্তিগত মাপ অনুযায়ী নির্মাণ এবং সত্যতা নিশ্চিতকারী সনদ।

উত্তর আমেরিকার বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতিকেই এবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের পুরস্কার ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪