| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০০:৩৯:৪৪:পূর্বাহ্ন  |  ৫৩২৪৪ বার পঠিত
বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পুরান বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়, খুবই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়া ‘মানচিহ্ন’ ব্যবহারের অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-শহরের পুরান বাজারের টিন বাজার এলাকার মীম ফুড প্রোডাক্টস, ডালপট্টি এলাকার প্রাইম ফুড প্রোডাক্টস এবং হরিসভা রোড এলাকার হাজী ফুড প্রোডাক্টস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

আমিনুল ইসলাম শাকিল বলেন, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং লাইসেন্সবিহীনভাবে মানচিহ্ন ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪