| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই দেশ উজ্জীবিত হবে তোমাদের দ্বারা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ০০:০৮:২৯:পূর্বাহ্ন  |  ২৯৬ বার পঠিত
এই দেশ উজ্জীবিত হবে তোমাদের দ্বারা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি: তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই একদিন এ দেশের নেতৃত্ব দিবে। তোমাদের জ্ঞানের ভান্ডার ও অর্জন দিয়ে বিনির্মাণ করবে মাতৃভূমিকে। এ দেশ আবারো উজ্জীবিত হবে তোমাদের দ্বারা। মন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত 'জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্রান্ড ফিনালে' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত শিক্ষার্থীদের এ আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীদের দিয়েই এ দেশের সত্যিকারের উন্নতির শিখরে পৌঁছা সম্ভব। নীতি আদর্শে নিজেকে গঠন করবে। তোমাদের দ্বারা গ্রাম, শহর পরিকল্পিতভাবে গড়ে উঠবে। সজ্জিত থাকবে প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, থাকবে দূষণমুক্ত পরিবেশ। একটি টেকসই বাংলাদেশ নির্মাণে বলিষ্ঠ উপাদান হবে আজকের এই কচিকাঁচা।

প্রতিযোগিতার অনুরাগে মন্ত্রী বলেন, বহু বছর পর এ রকম একটি বিতর্ক প্রতিযোগিতা পেলাম। অনেক গুণি মানুষের উপস্থিতি এই প্রতিযোগিতায়। দেখে খুব উৎফুল্ল লাগছে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীকে বহুদূর এগিয়ে যেতে উৎসাহ দেয়। সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার মানকে আরো উঁচুতে এগিয়ে নিয়ে যাবে।

বিতর্ক প্রতিযোগিতায় 'গ্রামকে শহরে রুপান্তর নয় বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।' শিরোনামে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী পক্ষ দল ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফলে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে যথাক্রমে ১লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, শিক্ষক, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিতর্ক প্রতিযোগিতা মডারেটর ও বিচারক, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪