| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রস্তুতি, মালিকের অর্থদন্ড

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০১:১৭:০৮:পূর্বাহ্ন  |  ২৭০ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রস্তুতি, মালিকের অর্থদন্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের জোড়পুকুরপাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪