| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় প্রণোদনা প্যাকেজে ২ শতাধিক তাল গাছের চারা রোপণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১৪:১৭:৪৩:অপরাহ্ন  |  ১৭৭৫০৫৯ বার পঠিত
ভাঙ্গায় প্রণোদনা প্যাকেজে ২ শতাধিক তাল গাছের চারা রোপণ
ছবির ক্যাপশন: ভাঙ্গায় প্রণোদনা প্যাকেজে ২ শতাধিক তাল গাছের চারা রোপণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সামাজিক বনায়ন সম্প্রসারণ ও বজ্রপাত প্রতিরোধে সচেতনতা বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া মূল সড়কের দুই পাশে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রোপণ করা হয়েছে ২০০-র বেশি দেশীয় তাল গাছের চারা।
এই কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিনি বলেন, “তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। সামাজিক বনায়ন ও পরিবেশ সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভাঙ্গা। উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন ও বেলায়েত হোসেন, আলগী ইউপি চেয়ারম্যান মম ছিদ্দিকুর মিয়া, ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশীদ, সাংবাদিক এটিএম ফরহাদ নাননু, সরোয়ার হোসেন প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি হ্রাস, গ্রামীণ পরিবেশে ছায়া ও সৌন্দর্য বৃদ্ধি, কৃষিভিত্তিক প্রণোদনা কার্যক্রমে জনসচেতনতা গড়ে তোলা উদ্দেশ্য।
এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪