| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দোকানপাট, শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ২০:১২:২১:অপরাহ্ন  |  ৪০১৮ বার পঠিত
দোকানপাট, শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

রিপোর্টার্স ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালিক সমিতি জানিয়েছে, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

রিপোর্টার্স/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪