| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলান্দহে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ০০:৫০:২৫:পূর্বাহ্ন  |  ৫২০৭ বার পঠিত
মেলান্দহে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সেলিম ট্রেডার্স-কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগের ভিত্তিতে মাহমুদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ বলেন, কৃষকদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪