| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১৬:২৪:০১:অপরাহ্ন  |  ৪০২ বার পঠিত
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারের প্রভাবে কিছুটা মূল্যবৃদ্ধি দেখা গেলেও সরকার নতুন করে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবে এতে আগের পরিস্থিতির তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আগের শুল্কনীতির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় একই হারে শুল্ক নতুন কাঠামোয় বহাল রাখা হয়েছে। ফলে এটি কার্যত আগের নীতিরই ধারাবাহিকতা।

এদিকে, দিনব্যাপী আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় ১০০ জন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪