| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০১:০৮:৫৪:পূর্বাহ্ন  |  ৮১৮ বার পঠিত
রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাফরুলে থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আহতরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে জানিয়েছেন।

মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন বলেন, ‘রাত সাড়ে ১১টায় এলাকায় হাফিজুর ভাইসহ আমরা ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ৩ জন অস্ত্রধারী লোক আমাদের লক্ষ্য করে গুলি করে। হাফিজ ভাইয়ের ২টি গুলি লাগে, আর আমাদের ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।’

গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪