বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরের নারুলী মধ্যপাড়া, সুলতান পট্টি পুকুর সংলগ্ন একটি বাড়িতে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, প্রতিবন্ধী ৮ বছর বয়সী শিশু শাফির চিকিৎসার জন্য বহু কষ্টে জমানো প্রায় ৪০ হাজার টাকা, ডাক্তারের দেওয়া গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন এবং চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও আগুনে পুড়ে গেছে।
শাফির বাবা অন্যত্র বিয়ে করে তাদের ছেড়ে নিরুদ্দেশ এদিকে স্বামীহারা এই মা দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে ছোট ছেলে শাফি একজন প্রতিবন্ধী। সংসারের অভাব-অনটনের মধ্যেও সন্তানের চিকিৎসার আশায় যে সামান্য সঞ্চয় করেছিলেন, তা-ও এক নিমিষে আগুনে ভস্মীভূত হয়েছে।
পরিবারটির কর্তা আর বেঁচে নেই। দুই সন্তানকে নিয়ে কোনো রকমে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন অসহায় এই মা। এর মধ্যে ছোট ছেলে শাফি একজন প্রতিবন্ধী। সংসারের অভাব-অনটনের মধ্যেই সন্তানের চিকিৎসার জন্য যা কিছু সঞ্চয় করেছিলেন, এক নিমিষেই সব শেষ হয়ে গেছে।
এই অগ্নিকাণ্ডে পরিবারটি এখন চরম মানবিক সংকটে পড়েছে। স্থানীয়দের সহযোগিতা ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে অসহায় এই পরিবার।
রিপোর্টার্স২৪/ধ্রুব