| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৪:৫১:৫১:পূর্বাহ্ন  |  ৩৮০ বার পঠিত
জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন।

শুক্রবার (২৪ জুলাই) ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আরিফিন ইসলাম ইশাদ ক্ষেতলাল উপজেলার প্রতাপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুস সামাদের ছেলে এবং আমজাদ হোসেনের নাতি। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৭ বছর বয়সে তাঁর মা আছুবা ফেরদৌসী মিনা মারা যান। এরপর থেকে তিনি নানা আমজাদ হোসেনের স্নেহ-ভালোবাসায় বড় হয়ে ওঠেন।

আরিফিন ইসলাম ইশাদ ২০২৬ সালে হিন্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তবে জীবনসংগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪