| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদশা এমপি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৬:৫৯:০৫:পূর্বাহ্ন  |  ২৪৬ বার পঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদশা এমপি

বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফাঁপোর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কৈচড়ে বীট স্কুল মাঠে উক্ত ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রেজাউল করিম বাদশা এমপি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নয়, তার পরিবার, সমাজ এবং দেশের জন্যও বড় বোঝা হয়ে দাঁড়ায়| মাদক একজন মানুষের শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক জীবনকে ধ্বংস করে দেয়| তাই মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা মাদক, জুয়া, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই। তাই নিরব ঘাতক মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে সচেতন করতে হবে। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চায় উৎসাহিত করতে হবে। সরকার মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

ফাঁপোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদ প্রামানিকের সভাপতিত্বে এ টুর্ণামেন্টের উদ্বোধক ছিলেন বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুইমং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম আলী,  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক। ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও নুনগোলা ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা মাফতুন আহমেদ, আকমল হোসেন সজল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ফুটবল খেলা পরিচালনা সাব কমিটির আহবায়ক আমিনুল ইসলাম আমিন, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস উদ্দিন ব্যাপারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু রায়হান প্রমুখ। 

খেলায় ৮নং ওয়ার্ড কৈচড় একাদশকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে ২নং ওয়ার্ড ফাঁপোর একাদশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪