| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গভীর রাতে ডিবি ও পুলিশের ঝটিকা অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৭:২৬:৪৫:পূর্বাহ্ন  |  ৩০১ বার পঠিত
গভীর রাতে ডিবি ও পুলিশের ঝটিকা অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের পৃথক দুটি স্থান থেকে  ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে শুক্রবার তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার শেষ রাতে সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও পালপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় নিজ বসতঘর থেকে কুঞ্জ মোহন পাল (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর ঘরের বিছানার বালিশের নিচ থেকে ১০০ পিস  ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কুঞ্জ মোহন দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক কেনাবেচা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে রাখার আবেদন জানিয়ে বিচারিক আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ী এলাকায় পৃথক অভিযান চালায় ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ। এ সময় শিল্পকলা একাডেমির পূর্ব পাশের একটি বাড়ি থেকে মো. রনি (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন অভিযানকারীরা।

ঠাকুরগাঁও সদর থানা‌ ওসি শাহজাহান আলী জানায়, আসামি রনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪