| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বালিয়াডাঙ্গীকে ২-০ সেটে হারিয়ে ঠাকুরগাঁও ভলিবলে চ্যাম্পিয়ন ‘আমরা কজন’

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৭:৩৯:৫৫:পূর্বাহ্ন  |  ২৭১ বার পঠিত
বালিয়াডাঙ্গীকে ২-০ সেটে হারিয়ে ঠাকুরগাঁও ভলিবলে চ্যাম্পিয়ন ‘আমরা কজন’

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সহজ জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে 'আমরা কজন, লোহাগড়া' দল। ফাইনালে তারা 'মোরলহাট, বালিয়াডাঙ্গী' দলকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নেয়। বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকাসহ ট্রফি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. মো. শহীদ উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় মোঃ ফারুক হোসেন।

ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজনটি পরিচালিত হয়। টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান মেসার্স গার্ডেনিয়ার প্রোপাইটর মো. নূর-এ-শাহাদাৎ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪