| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা , প্রতিহত করল বিজিবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১০:৫৫:১৪:পূর্বাহ্ন  |  ২৬২ বার পঠিত
ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা , প্রতিহত করল বিজিবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির সামন্তা বিওপির টহল দল সেই চেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করেছে বিজিবি।

শনিবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেইট দিয়ে ৫৯ ব্যাটেলিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। যাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী।

বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির সামন্তা বিওপির টহল দলের নজরে আসে বিষয়টি। ওই সময় বিজিবির টহল দল প্রথমে ওই ৬ জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এসময় ওই ৬ জন জিরো লাইনের ওপারে ভারতের ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করে।


মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪